বগুড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরের পানিতে ডুকে শিশু তিনটির মৃত্যু হয়।
মৃতরা হলো- ভালতা আদর্শ গুচ্ছগ্রামের মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন- কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো।
জানা গেছে, দুপুর ১২টার দিকে গুচ্ছগ্রামের একটি পুকুরে খেলা করার সময় সাতাঁর না জানায় তিনজনই ডুবে যায়। পরে স্থানীয়রা জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রোকজন এসে ফাহিমের মরদেহ উদ্ধার করে৷
কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজকালের খবর/বিএস