সোমবার ১৫ জুন ২০২৬
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ, দুই নারীসহ চারজনকে কুপিয়ে জখম
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৭০)
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীসহ চারজনকে কুপিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে ৭ জনের নাম উল্লেখ করে আজিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মামলা সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় দীর্ঘদিন ধরে লাইলি বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বিরোধপূর্ণ ওই জমিতে গতকাল মঙ্গলবার রাতে জোরপূর্বক ভাবে পাকা টয়লেট নির্মাণ শুরু করে সুলতান মিয়া ও তার লোকজন। এ সময় লাইলি বেগমের পরিবারের লোকজন বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে এবং লাঠির পিটুনিতে দুই নারীসহ চারজন গুরুতর জখম হন।  আহতরা হলেন- লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫)  আজিজুর রহমান (৪৫) মিন্টু মিয়া (৪২)। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান। এদের মধ্যে মিন্টু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft