বুধবার ৩ জুন ২০২৬
সাপাহারে রাস্তার পাশে পশুর চামড়া, দুর্গন্ধে নাকাল পথচারীরা
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৮)
নওগাঁর সাপাহার উপজেলার একটি গ্রামীণ সড়কের পাশে বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে পরিবেশ দূষণ ও রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের পিছলীডাঙ্গা-সাহাবাজপুর গ্রামীণ পাকা সড়কের পাশে জামালের আমবাগানের সামনে প্রায় এক ট্রাক পরিমাণ গরু, ছাগল ও ভেড়ার চামড়া পড়ে রয়েছে। চামড়াগুলো পচতে শুরু করায় আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনের রাতে কে বা কারা বস্তাভর্তি এসব পশুর চামড়া সেখানে ফেলে রেখে যায়। পরদিন সকালে স্থানীয়রা বস্তাগুলোকে আমবাগানে ব্যবহৃত সারের বস্তা মনে করেন। পরে কুকুর ও শিয়াল বস্তা ছিঁড়ে ফেললে ভেতরে থাকা চামড়াগুলো বেরিয়ে আসে এবং কয়েকদিনের মধ্যে সেগুলো পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।

এলাকাবাসী জানান, সড়কটি গ্রামীণ হলেও এর মাধ্যমে প্রায় ২২টি গ্রামের মানুষ চলাচল করে। দুর্গন্ধের কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে। পাশাপাশি আমবাগানে কাজ করা শ্রমিকরাও চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত চামড়াগুলো অপসারণ না করা হলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন।

 দিনে/রাতে কে বা কারা বস্তাভর্তি এসব পশুর চামড়া সেখানে ফেলে রেখে যায়। পরদিন সকালে স্থানীয়রা বস্তাগুলোকে আমবাগানে ব্যবহৃত সারের বস্তা মনে করেন। পরে কুকুর ও শিয়াল বস্তা ছিঁড়ে ফেললে ভেতরে থাকা চামড়াগুলো বেরিয়ে আসে এবং কয়েকদিনের মধ্যে সেগুলো পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।

এ বিষয়ে সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft