বুধবার ৩ জুন ২০২৬
শিবপুরে ধান ক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৫)
নরসিংদীর শিবপুর উপজেলার শিবপুর-পঁচারবাড়ি সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ|

বুধবার (৩ জুন) সকালে সড়কের পাশে ধান ক্ষেতে একটি কাটুর্নের মধ্যে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা| পরে তারা পুলিশকে জানালে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়| 

মরদেহের পাশে একটি ব্যাগে কিছু কাঁপড় পাওয়া গেছে| তাৎক্ষণিকভাবে কেউ নবজাতকের পরিচয় নিশ্চিত করতে পারেনি|

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানায়, নবজাতকটি ছেলে বাচ্চা| ধারণা করা হচ্ছে পরিচয় লুকানোর জন্য রাতের আধাঁরে নবজাতকটিকে কেউ সড়কের পাশে ফেলে রেখে গেছে| মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft