সোমবার ১৫ জুন ২০২৬
জয়পুরহাট সীমান্তে তারকাটার বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৮৯)
বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বিজিবি। 

মঙ্গলবার দিবাগত রাত থেকে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব পিলারের কাছে শূন্য রেখার কাছেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও  বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বুধবার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া স্থাপনের দফাই দফাই করে যাচ্ছে  বিএসএফ। এতে আতংকিত স্থানীয়রা। বিশেষ করে পশ্চিমবঙ্গ নির্বাচনের পর থেকে। 

বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য  না পাওয়া গেলেও জয়পুরহাট-২০ বিজিবির ক্যাম্প কমান্ডার সাত্তার হোসেন বেড়া দেওয়া সত্যতা স্বীকার করে বললেন ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া বক্তব্য দেওয়া যাবে না 

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft