মঙ্গলবার ২ জুন ২০২৬
সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বাংলাদেশি নিহত
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ২০)
সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন।

সোমবার (১ জুন) তাঁদের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। রোববার রাতে রিয়াদের একটি সড়কে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি উটের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে তাঁদের মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বর্তমানে নিহত দুই বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের পরিবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft