শুক্রবার ২৪ জুলাই ২০২৬
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৪২ এএম   (ভিজিট : ২)
ভারতে নিট (জাতীয় মেডিকেল ভর্তি) পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্রীয় সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলনের পথে হেঁটেছে কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা দিল্লির গান্ধী স্মৃতিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

রাহুল গান্ধী বলেন, নিট প্রশ্নফাঁসের ঘটনায় মানসিক চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের স্মরণ এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে সমগ্র বিরোধী জোট ঐক্যবদ্ধ রয়েছে।

এর আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, সরকার আলোচনায় আগ্রহী এবং কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার বাসভবন বা কার্যালয়ে বৈঠক করতেও প্রস্তুত। পাশাপাশি লোকসভায় নিট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনারও প্রস্তাব দেওয়া হয়েছে। তবে রাহুল গান্ধী স্পষ্ট করে জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনায় অংশ নেবে না কংগ্রেস।

এদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের পদযাত্রা পুলিশ মাঝপথে আটকে দেয় বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যন্তর মন্তর এলাকার দেড় কিলোমিটার ব্যাসার্ধে মোবাইল ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের সমালোচনা করেছেন বিজেপির প্রবীণ নেতা মুরলি মনোহর যোশী। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের উদ্বেগ যৌক্তিক এবং তাদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। নারী শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তিনি নিন্দা জানান।

অন্যদিকে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করলেও তাদের ওপর বলপ্রয়োগ করা হচ্ছে, যা ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার আহ্বান জানান।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft