সোমবার ১৫ জুন ২০২৬
যতটা পারি আমরা কৃষিজমি নষ্ট করব না: স্থানীয় সরকার মন্ত্রী
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ৯৫)
উন্নয়নের নামে যেন আবাদি জমি নষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ক্যাম্পাস এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে দ্রুত কৃষিজমি কমে আসছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। যতটা পারি আমরা কৃষিজমি নষ্ট করব না। দেশে কৃষিজমি অতি দ্রুত কমে আসছে, এটা দেশের জন্য ভালো হবে না।

মন্ত্রী আরো জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ কয়েকটি স্থান পরিদর্শন করা হচ্ছে।

জামালপুর ইক্ষু খামারের প্রায় ১০০ একর জায়গা বিশ্ববিদ্যালয়ের জন্য উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করছি। সেই কারণে ইক্ষু খামারটি দেখতে এসেছি। এখানে প্রায় ১০০ একরের মতো জায়গা আছে।

সরকার টু সরকার হওয়ায় জায়গাটা নেওয়া সহজ হবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft