শুক্রবার ২২ মে ২০২৬
সংসদ সদস্য আবু সুফিয়ানের সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় সভা
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ২৩)
সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এমপি'র সাথে ২১ মে বৃহস্পতিবার তার কর্যালয়ে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান এর নেতৃত্বে নব নির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি'র কাছে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান বলেন অনেক ডেভেলপার প্রতিষ্ঠান আছে যারা সরকারী নির্দেশনা না মেনে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। অনেকে ব্যক্তি পর্যায়ে শেয়ার বিল্ডিং করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। 

এ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ম বহির্ভূত কাজ করে গ্রাহকদের হয়রানী করছে এবং সরকারকেও বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত করছে। তিনি উল্লেখ করেন মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী রিয়েল এস্টেট ব্যবসা করতে হলে ডেভেলপারকে অবশ্যই রিহ্যাব সদস্যভূক্ত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর বলেন রিয়েল এস্টেট খাতে কম সুদে ব্যাংক লোন প্রবর্তনের প্রস্তাব করেন। তিনি নির্মাণ সামগ্রীসহ সকল প্রকার দ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য অনুরোধ করেন।

রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এএসএম আবদুল গাফফার মিয়াজী সরকারের পৃষ্ঠপোষকতা পেলে কম দামে মধ্যবিত্তদের জন্য আবাসন ব্যবস্থা সহজে করা যায়।

এ সময় মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি বলেন, কর্ণফুলী নদীর তীরবর্তী অনেক খালি জায়গা আছে এখানে রিহ্যাব সদস্যরা ডেভেলপ করতে পারে। এ সময় তিনি রিহ্যাব সকল দাবী দাওয়া লিখিতভাবে তার কাছে প্রদানের পরামর্শ দেন। তিনি আশ্বস্ত করেন রিহ্যাব এর সকল দাবী দাওয়া সংসদ অধিবেশনে তুলে ধরবেন।

সভায় উপস্থিত, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ, আশীষ রায় চৌধুরী। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft