শুক্রবার ২২ মে ২০২৬
রামিসার বাবার কাঁধে হাত রেখে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:৪৯ এএম   (ভিজিট : ০)
ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মন্ত্রিসভা বৈঠক শেষে স্কুলছাত্রী রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এ সময় তিনি হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ আরো অনেকেই।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft