সোমবার ১৫ জুন ২০২৬
জাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত আলম
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ১৪৫)
বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬’-এ মূকাভিনয় (মাইম) বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন সাতক্ষীরার কৃতী শিক্ষার্থী জান্নাত আলম। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক (এইচএসসি) মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২০ মে) জান্নাত আলমের এই গৌরবোজ্জ্বল সাফল্যের খবর সাতক্ষীরায় পৌঁছালে স্থানীয় শিক্ষাঙ্গন ও সামাজিক মহলে আনন্দের বন্যা বয়ে যায়। সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক, সহপাঠী ও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হন জান্নাত। 

এর আগে, গতকাল মঙ্গলবার ঢাকার কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের সব অঞ্চল থেকে আসা প্রতিযোগীকে পেছনে ফেলে মূকাভিনয়ে দেশসেরা হন জান্নাত।

বাংলাদেশ স্কাউটস সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত প্রায় ২৫০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। গান, নৃত্য, মূকাভিনয়, আবৃত্তি, কেরাত, আজান, বাংলা উপস্থাপনা ও চিত্রাঙ্কন—এই আটটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে তুমুল প্রতিযোগিতাপূর্ণ মূকাভিনয় বিভাগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দেশসেরা হন জান্নাত।

প্রতিযোগিতা শেষে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জান্নাত আলমের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোরশেদ, বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ), যুগ্ম নির্বাহী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ শামসুল হক এবং যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম।

জান্নাত আলম সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা শেখ জুলফিকার আলম ও রাফিয়া পারভীন দম্পতির সন্তান।

এমন গৌরবোজ্জ্বল সাফল্যে উচ্ছ্বসিত জান্নাত অনুভূতি জানাতে গিয়ে বলেন, এই অর্জনটি আমার জন্য অত্যন্ত গৌরবের। স্কাউটের মাধ্যমে একটি জাতীয় পুরস্কার পাওয়ার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, যা আলহামদুলিল্লাহ এবার পূরণ হয়েছে। ভবিষ্যতে একজন দক্ষ আইনজীবী হওয়ার লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা আমার পথচলাকে আরও শক্তিশালী করবে।

জান্নাত অবশ্য এবারই প্রথম জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেননি। এর আগে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে দেশব্যাপী ‘উপস্থিত অভিনয়’ প্রতিযোগিতায় অংশ নিয়েও জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের গৌরব রয়েছে তার ঝুলিতে।

জান্নাত আলমের এই সাফল্যে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে ভাসানো হচ্ছে অভিনন্দনের জোয়ারে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft