বৃহস্পতিবার ২১ মে ২০২৬
রংপুর নগরীর টিসিবির উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ২৫)
রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে ২ হাজার ৭৮১ জন উপকারভোগীর মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন। 

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ অন্যরা। 

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় টিসিবি’র ৯৯ হাজার ২৬৮ জন উপকারভোগী রয়েছে। এর মধ্যে ৭৯ হাজার ৮৯৮ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সুলভ মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft