লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন উদ্বোধন, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তাবায়ন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাট এর নির্মাণে ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা একাডেমি ভবনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট-২ আদিতমারী-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
এ উপলক্ষে সাপ্টীবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. তায়েজ উদ্দিন তাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার ও আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন।
সহকারী শিক্ষক মজিবর রহমানের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নির্বাহী প্রকৌশলী,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গোলাম মোস্তফা ,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আমিনুল হক, সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,সাবেক যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিক,সাবেক যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, আব্দুল মোনায়েম সিদ্দিক( মিলন) সহকারী শিক্ষক মাওলানা মোঃ ইউসুফ আলী ও সহকারী শিক্ষক মাহবুবার রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ্রগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র-ছাত্রীরা ফুলের পাপড়ী ছিটিয়ে ও ক্রেস্ট দ্বারা সংবর্ধনা প্রদান করা হয়।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, আজকে তোমরা সবাই যে একই পোশাক পড়ে বিদ্যালয়ে এসেছ এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। তাই শুধু পোশাক পড়ে সুন্দর মন,দেহ মনোযোগী হয়ে ভাল করে লেখাপড়া করে সুন্দর ভবিষ্যৎতের দিকে এগিয়ে যেতে হবে এবং মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক,জুয়া ক্যাসিয়েনো থেকে বিরত থাকতে হবে। স্কুলের যাবতীয় সমস্যা সমাধান,এক তলা থেকে বহুতল ভবন কিভাবে নির্মাণ করা যায় সেটা করার পর্যায়ক্রমে করা হবে।
আজকালের খবর/বিএস