পাকুন্দিয়াতে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় সংসদ সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন। পরে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে কলেজের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক জামাল। এ সময় প্রধান অতিথিকে উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন কলেজের উপাধ্যক্ষ মো. আহসানুল হক।
রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. আরিফুর রহমান এবং সৈয়দা চায়না জালাল।
পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুরুন্নেছা খান সোমার যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম ও কামাল উদ্দিন (ভিপি), পৌর বিএনপির সভাপতি এস.এ.এম মিনহাজ উদ্দিন, কলেজের বিদ্যোৎসাহী সদস্য মনছুরুল হক কচি, মো. মজিবুর রহমান জিয়া ও এমদাদুল হক মাসুদ।
এছাড়াও বক্তব্য রাখেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোবারক হোসেন, সাবেক শিক্ষার্থী মোছা. জোসনা আক্তার, অভিভাবক মো. হাসিম উদ্দিন বিএসসি এবং বর্তমান শিক্ষার্থী মেহেরুন নেছা রুপু প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, মো. এরফান উদ্দিন মাস্টার ও এমদাদুল হক বুলু, উপজেলা কৃষক দলের সভাপতি শামছুল হক মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ, যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে কলেজের পাঁচজন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজ কর্তৃপক্ষ।
আজকালের খবর/ এমকে