সোমবার ১৮ মে ২০২৬
ইসলামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ২)
জামালপুরের ইসলামপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব,অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী,সিনিয়র মৎস কর্মকর্তা জাকির হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ মাষ্টার, আনিসুর রহমান, আব্দুর রহিম, শাহ আলম মন্ডল,মোস্তাফিজুর রহমান কমলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা উপজেলা প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, আইনশৃঙ্খলা উন্নতিসহ সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft