ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ মে) পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মিষ্টির কার্টুনের অতিরিক্ত ওজন পাওয়ায় জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ।
অভিযানকালে হৃদয় মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির কার্টুনের ওজন ১০৩ গ্রাম বেশি পাওয়া যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মায়ের দোয়া মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির কার্টুনের ওজন ২৩৮ গ্রাম বেশি পাওয়া যায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আদায়কৃত মোট জরিমানার পরিমাণ ১২ হাজার টাকা।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের খবর / রাশেদুল মিলন