সোমবার ১৮ মে ২০২৬
নিজ দলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হুইপ নিজানের ৪ মামলা
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ২১)
দলীয় পরিচয় ব্যবহার করে অপকর্ম, চাঁদাবাজি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিজ দলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ৪টি মামলা করিয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। নিজের দল থেকেই এই শুদ্ধি অভিযান শুরু করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, দখল বাণিজ্য ও সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। দলীয় ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা ফেরাতে গত ১৬ ফেব্রুয়ারি রামগতিতে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এর পর ১৯ ফেব্রুয়ারি কমলনগরে চরকাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদী হয়ে তিন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে কমলনগর থানায় আরেকটি মামলা দায়ের করেন। এসব মামলায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের দলের বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যবস্থা নিয়ে হুইপ নিজান ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর ফলে তৃণমূলের বিতর্কিতরা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

হুইপ নিজানের এই কঠোর অবস্থান ও শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূলের সাধারণ নেতাকর্মীরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft