সোমবার ১৫ জুন ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ১৪৭)
ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বৃহস্পতিবার ও শুক্রবার রাতভর পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলা-এর কাটাবাড়ী এবং শ্রীবরদী উপজেলা-এর মেঝেপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা ভারতীয় বিভিন্ন কসমেটিকস দেশে পাচারের চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ও ১৫ মে রাতভর অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বডি স্প্রেসহ বিভিন্ন কসমেটিকস সামগ্রী এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft