মঙ্গলবার ৩০ জুন ২০২৬
প্রায় দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৪৯ বার স্যার সম্বোধন করলেন লালমনিরহাট পৌর প্রশাসক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ১১৫)
১ মিনিট ৪৫ সেকেন্ডের বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ৪৯ বার স্যার সম্বোধন করলেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মো. রাজীব আহসান। তার এ বক্তব্য জেলাজুড়ে এখন বইছে আলোচনার ঝড়।

​সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রিকশা স্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। রেলওয়ে স্টেশন থেকে মিশন মোড় হয়ে সেনা মৈত্রী মার্কেট পর্যন্ত আধুনিক স্ট্রিট লাইটের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দিতে গিয়ে পৌর প্রশাসক রাজীব আহসান প্রতি ২ দশমিক ১৫ সেকেন্ডে গড়ে একবার করে ‘স্যার’ শব্দটি উচ্চারণ করেন। উপস্থিত সুধীজন ও গণমাধ্যমকর্মীদের অনেকে তার এই বারবার ‘স্যার’ বলা গুনে দেখেন এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হাস্যরসের সৃষ্টি হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, লালমনিরহাট শহরকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। ত্রাণমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে রেল স্টেশন থেকে সার্কিট হাউস পর্যন্ত এই আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়। নান্দনিক সড়কবাতির আদলে পর্যায়ক্রমে পুরো শহরকে এই প্রকল্পের আওতায় আনা হবে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, আধুনিক এই সড়কবাতিগুলো শুধু শহরের সৌন্দর্যই বাড়াবে না, বরং রাতে যাতায়াতে নাগরিকদের নিরাপত্তাও নিশ্চিত করবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। 

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft