মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মন্ত্রীকে ১ মিনিট ৪৫ সেকেন্ডে ৪৯ বার ‘স্যার’ ডাকলেন পৌর প্রশাসক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ১২৫)
মাত্র ১ মিনিট ৪৫ সেকেন্ডের সংক্ষিপ্ত বক্তব্য, অথচ এই সময়ের মধ্যেই প্রধান অতিথিকে ‘স্যার’ সম্বোধন করলেন ৪৯ বার! লালমনিরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মো. রাজীব আহসানের এমন ‘অতি-ভক্তি’ নিয়ে এখন জেলাজুড়ে বইছে আলোচনার ঝড়। 

গত সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকায় আধুনিক স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। রেলওয়ে স্টেশন থেকে মিশন মোড় হয়ে সেনা মৈত্রী মার্কেট পর্যন্ত আলোকসজ্জা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দিতে গিয়ে পৌর প্রশাসক রাজীব আহসান প্রতি ২ দশমিক ১৫ সেকেন্ডে গড়ে একবার করে ‘স্যার’ শব্দটি উচ্চারণ করেন। উপস্থিত সুধীজন ও গণমাধ্যমকর্মীদের অনেকে তার এই বারবার ‘স্যার’ বলা গুনে দেখেন। বিষয়টি নিয়ে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়। 

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, লালমনিরহাট শহরকে আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। ত্রাণমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে রেল স্টেশন থেকে সার্কিট হাউস পর্যন্ত এই আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়। পর্যায়ক্রমে পুরো শহরকে এই প্রকল্পের আওতায় আনা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft