জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর (ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা) সমাপনী অনুষ্ঠান রবিবার (১০ মে) বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি প্রসাশক মো. রুকুনোজ্জামান রোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক ও প্রতিযোগীরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা অংশগ্রহণ করে। এর মধ্যে জেলা পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন এবং ২০০ মিটার দৌড়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে ফুলবাড়ীয়া উপজেলা।
আজকালের খবর/বিএস