সোমবার ১১ মে ২০২৬
বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়তে বড় পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২৪)
প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারের বৃহত্তর পরিকল্পনা রয়েছে। রবিবার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি প্রদান বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

উপদেষ্টা বলেন, আমরা এমন একটি ব্যবস্থা নিশ্চিত করতে চাই যেখানে নতুন প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনে কোনো দুর্নীতি হবে না এবং অগণিত ট্রেড লাইসেন্সের ঝামেলা পোহাতে হবে না। স্ট্রিম লাইন প্রসেসের মাধ্যমে ওয়ানস্টপ সলিউশন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মূল ভিত্তি হবে কর্মসংস্থান সৃষ্টি। নারায়ণগঞ্জকে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এখানকার তৈরি পোশাক খাতের ক্ষতি কমাতে আড়াই হাজার কোটি টাকার নীতিগত সহায়তা বা ইনসেনটিভের ব্যবস্থা করা হবে।

বিগত ঈদুল ফিতরের সাফল্যের ধারাবাহিকতা এবারও বজায় রাখার আশাবাদ ব্যক্ত করে মাহদী আমিন বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও কর্মদক্ষতা বৃদ্ধিই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। গত ঈদে কিছু ষড়যন্ত্র হলেও প্রশাসন ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। এবারও সবাই সজাগ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft