মতলব উত্তর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের দুই বছর মেয়াদি কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক চাঁদপুর সময়ের প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক পদে এশিয়ান টেলিভিশন ও নয়া দিগন্তের প্রতিনিধি সুমন আহমেদ নির্বাচিত হয়েছেন।
রবিবার (১০ মে) ক্লাবের হলরুমে প্রধান নির্বাচন কমিশনার নুর মোহাম্মদ খান নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতির সভাপতিত্বে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে সুমন সরদার (বাংলাদেশের আলো) ও জহিরুল হাসান মিন্টু (দৈনিক চাঁদপুর দর্পন), সহ-সভাপতি পদে জাকির হোসেন রিপন (আজকের জনবানী) ও নুরে আলম নুরী (মানবজমিন)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ লিয়াকত হোসাইন (রুপালী বাংলাদেশ/একাত্তর কণ্ঠ) ও মোঃ শাহীন আলম (দৈনিক প্রিয় চাঁদপুর), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ তাইজুল ইসলাম সাগর (এস টিভি ৫২ লিমিটেড), দপ্তর সম্পাদক পদে রেদওয়ান খান রাজন (বিশ্ব মানচিত্র), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শামীম আহমেদ জয় (চ্যানেল এস/চাঁদপুর খবর), কোষাধ্যক্ষ পদে গাজী এমদাদুল হক মানিক (এস টিভি ৫২/প্রিয় চাঁদপুর), ক্রীড়া সম্পাদক পদে শাহাদাত হোসেন (খবরের কাগজ/মেঘনা বার্তা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম রাসেল রহমান (মতলব সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সম্রাট শিকদার (মতলব বার্তা) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান রাব্বানী (আলোকিত চাঁদপুর)।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন বিমল চন্দ্র দেবনাথ (মানব কণ্ঠ), নাছির উদ্দীন (দৈনিক প্রিয় চাঁদপুর), নুর মোহাম্মদ খান (দৈনিক আইন বার্তা) এবং মাইনুদ্দিন চৌধুরী (রুদ্র বার্তা/কুমিল্লার কাগজ)। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর মতলব উত্তর প্রেসক্লাবের পেশাগত কার্যক্রম পরিচালনা করবেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব