সোমবার ১১ মে ২০২৬
কমলনগরে বিএনপি নেতার বাড়িতে হামলার চেষ্টা, থানায় অভিযোগ
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৪)
বিএনপি নেতা মোরশেদ

বিএনপি নেতা মোরশেদ

লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজির মামলার বাদী হওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদের বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ করেছেন ওই নেতা। এ ঘটনায় দলের নিকট প্রতিকার চেয়ে তিনি ফেসবুকে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। 

ভুক্তভোগী মোরশেদ আলম উপজেলার চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় করইতোলা বাজারের একজন ব্যবসায়ী। 

মোরশেদ জানায়, রবিবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক ১টার পরে ৪-৫টি মোটরসাইকেলযোগে একদল লোক আমার বাড়িতে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ করে হামলার চেষ্টা করে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। কিন্ত এর প্রায় ১ দেড় ঘণ্টা পর আবারো তারা ফিরে এসে হামলার চেষ্টা করলে আমরা তাদেরকে দাওয়া করি। এতে তারা পালিয়ে যায়। পরে সকালে এসে করইতোলা বাজারের সিসিটিভি এবং বাজার পাহারাদার থেকে খবর নিই। সিসিটিভির ফুটেজ দেখে আমি তিনজনকে চিনতে পারি। ২ জন ইতোপূর্বে আমার দায়ের করা চাঁদাবাজির মামলার আসামি এবং একজন আসামির ভাই।

মোরশেদ জানান, ঘটনার পর সকালে আমি স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজান, উপজেলা  বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক দিদার হোসেনকে জানিয়েছি। দুপুরে কমলনগর থানার ওসিকে ঘটনাটি অবিহিত করেছি। ঘটনার পর আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, আমি এলাকায় নেই। ঘটনার পরপরই স্থানীয়রা আমাকে বিষয়টি জানিয়েছে। সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে তারা ২ দফায় হামলা চেষ্টা করেছে। আমরা বিষয়টি দেখছি। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, বিএনপি নেতা থানায় এসে আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।

স্থানীয়রা জানান, চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে এবং স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে বিএনপি নেতা মো. মোরশেদ আলম নিজে বাদি হয়ে গত ২০ এপ্রিল থানায় মামলা দায়ের করেন। যুবদলসহ ৫ নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়। পুলিশ মামলার আসামি মিলনকে গ্রেপ্তার করেছে। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft