সোমবার ১১ মে ২০২৬
চট্টগ্রামে শুরু হাইড্রোগ্রাফিক কমিশনের আন্তর্জাতিক সম্মেলন
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ১২)
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় উত্তর ভারত মহাসাগরীয় হাইড্রোগ্রাফিক কমিশনের (এনআইওএইচসি) ২৫তম আন্তর্জাতিক সম্মেলন সোমবার চট্টগ্রামে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (আইএইচও) পরিচালক, সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি, কূটনীতিক এবং সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশন্স) ও কমিশনের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান জাতীয় পর্যায়ে স্বতন্ত্র ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ উদ্যোগ দেশের সামুদ্রিক নিরাপত্তা, নিরাপদ নৌচলাচল, সুনীল অর্থনীতি এবং উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ সহায়তা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত উত্তর ভারত মহাসাগরীয় হাইড্রোগ্রাফিক কমিশন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার ১৫টি আঞ্চলিক কমিশনের অন্যতম। বাংলাদেশ বর্তমানে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এ কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft