সোমবার ১১ মে ২০২৬
পবিপ্রবিতে ভিসি অপসারণ আন্দোলনে বহিরাগতদের হামলা, আহত ১০
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ০)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। 

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই হট্টগোল ও হাতাহাতিতে শিক্ষক-কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ভিসির অপসারণ দাবিতে মানববন্ধন শুরু করেন। এসময় আন্দোলনকারীরা প্রো-ভিসি অধ্যাপক হেমায়েত জাহানের পক্ষে স্লোগান দেন। 

অভিযোগ উঠেছে, কর্মসূচীর এক পর্যায়ে বহিষ্কৃত উপজেলা যুবদল নেতা রিপন শরীফের নেতৃত্বে শতাধিক বহিরাগত ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম ও পরিচালক (অর্থ) জসিম উদ্দিনসহ ১০ জন আহত হন।

 এদিকে হামলার প্রতিবাদে ও ভিসির অপসারণ দাবিতে দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তারা ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নিয়ে বাউফল-দুমকি-বরিশাল সড়ক অবরোধ করেন। এতে দুপুর আড়াইটা পর্যন্ত ওই রুটে যানবাহন চলাচল বন্ধ থাকে। 

ঘটনার বিষয়ে ভিসি ড. কাজী রফিকুল ইসলাম বলেন, "আমি দাপ্তরিক কাজে ঢাকা অবস্থান করছি, হামলার বিষয়ে কিছুই জানি না। বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু লোক অবৈধ সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে জামায়াত তকমা দেওয়ার চেষ্টা করছে।" তবে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও হামলার ঘটনায় সাধারণ শিক্ষকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও উত্তেজনা বিরাজ করছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft