সোমবার ১১ মে ২০২৬
ফুলবাড়ীয়ায় স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টারে ৫৫ হাজার টাকা জরিমানা
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৪২)
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরের হাসপাতাল সড়কে অবস্থিত ‘স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টার’ নামক একটি ক্লিনিকে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ মে) দুপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার এবং কোনো ডিগ্রি বা নিবন্ধন ছাড়াই রোগীর নমুনা সংগ্রহ করার অপরাধে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাজী তাজওয়ার।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অদক্ষ ও অনুমোদনহীন লোকবল দিয়ে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছিল, যা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ছিল। অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, ক্লিনিকটির লাইসেন্সের মেয়াদ প্রায় এক বছর আগেই শেষ হয়ে গেছে। এছাড়া কামরুজ্জামান নামে এক ব্যক্তি কোনো বৈধ চিকিৎসাবিদ্যা বা নিবন্ধন ছাড়াই প্যাথলজিক্যাল ল্যাবে রোগীর নমুনা সংগ্রহ করছিলেন।

এসব অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী চক্র উপজেলার বিভিন্ন স্থানে নারীদের ব্যবহার করে অবৈধ স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করছে এবং সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট শেখ তাজী তাজওয়ার জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft