কিশোরগঞ্জের তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে ঋত্বিক সাহা নামে আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ঋত্বিক ওই গ্রামের টিপন সাহার ছেলে এবং পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাড়িতে বসে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত একটি বিচি ঋত্বিকের গলায় আটকে যায়। এতে সে প্রচণ্ড ছটফট করতে থাকে এবং কান্নাকাটি শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছালে বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। শিশুটির অকাল প্রয়াণে এলাকায় এবং পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব