শনিবার ২৫ জুলাই ২০২৬
নোয়াখালীতে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৫
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ৭৫)
নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

রবিবার (১০ মে) বিকেলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাত ও রোববার ভোরে উপজেলার কৃষ্ণরামপুর এবং পশ্চিম বদরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আবুল কালাম ওরফে রাসেল, মোহাম্মদ উদ্দিন আজাদ, মেহেদী হাসান, আশরাফুল ও নুর হোসেন। তারা লক্ষ্মীপুর, হাতিয়া, সুবর্ণচর ও নোয়াখালী সদরের বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণরামপুর এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা দুটি চোরাই অটোরিকশা জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্যকে একটি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।

সুধারাম মডেল থানার ওসি জানান, উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। এই চক্রটি লক্ষ্মীপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে রিকশা চুরি করে নোয়াখালীতে এনে কেনাবেচা করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft