শনিবার ৯ মে ২০২৬
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পার্কভিউ হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:২৭ পিএম   (ভিজিট : ৩০)
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক আয়োজনে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এখন থেকে পার্কভিউ হসপিটালের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা সুবিধা এবং সমন্বিত স্বাস্থ্যসেবা সহজে গ্রহণ করতে পারবেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আতিউর রহমান (ভাইস চ্যান্সেলর), ড. মো. মতিউর রহমান চৌধুরী (সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, এফএমআরটি), ডা. সর্বদর্শী চাকমা (সিনিয়র মেডিকেল অফিসার), ড. নিখিল চাকমা (সহযোগী অধ্যাপক, ফরেস্ট্রি বিভাগ), আসিফা নার্গিস (সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট বিভাগ), ডা. মোহাম্মদ রহিম উদ্দিন (সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট বিভাগ)সহ অন্যান্য শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, ল্যাব পরিচালক ডা. মাহবুবুর রহমান চৌধুরী, মেডিকেল পরিচালক-ল্যাব সার্ভিস  ডা. আহমদ রহিম, কমপ্লায়েন্স পরিচালক ডা. সালাউদ্দিন এম এ এইচ চৌধুরী, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম এবং সহকারী ম্যানেজার জনাব নিজাম উদ্দীন ও কর্পোরেট অফিসার হেলাল পারভেজ।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft