শুক্রবার ৮ মে ২০২৬
জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ১১)
জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। শুক্রবার ৮ মে সকালে  দিবসটি উপলক্ষে ক্রিসেন্ট কার্যালয়ে রেড ক্রিসেন্ট  ও জাতীয় পতাকা উত্তোলন করেন  রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের চেয়ারম্যান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। 

এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক  খাইরুল ইসলাম লিওন, জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, রেড ক্রিসেন্ট ইসি মেম্বার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, আশরাফুল ইসলাম বুলবুল, জিয়াউল হক জিয়া সহ আরো অনেকে। 

এ সময় বক্তারা মানবতার প্রয়োজনে মানবিকতায় মানুষের পাশে থেকে অসহায়  পীড়িত মানুষের সহায়তায় ও যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট সদস্যদের শেষ শাসনের ভিত্তিতে কাজ করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft