রংপুরের মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রাম রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার।
উক্ত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব