বুধবার ২৪ জুন ২০২৬
লক্ষ্মীপুরে ২ মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ০)
লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। নিশিকে ফিরে পেতে তার পরিবার কান্নায় ভেঙে পড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুতি জানিয়েছে। তবে নিখোঁজ থাকার মাঝেই ২১ দিন আগে (৩ জুন) একটি ইমো আইডি থেকে মায়ের সাথে কথা বলে নিশি জানায়, তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে।

নিখোঁজ ডায়েরি সূত্রে জানা যায়, নিশি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার আব্দুল খালেকের মেয়ে। গত ২২ এপ্রিল সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। ২৫ এপ্রিল তার বাবা লক্ষ্মীপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিশির মা ছকিনা বেগম মেয়ের বরাত দিয়ে জানান, ঘটনার দিন তোরাবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর গাড়ি নষ্ট হয়ে গেলে চালক তাকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকায় নামিয়ে দেয়। পরে অন্য একটি অটোরিকশায় উঠলে কেউ তার মুখে স্প্রে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। নিশির চাচা আবুল বাশার জানান, নিশিকে একটি ঘরে আটকে রাখা হয়েছে এবং এক মহিলা তাকে খাবার দিতে আসে। ওই মহিলার মোবাইল থেকেই ইমোতে কল দিয়ে নিশি তার মাকে বিষয়টি জানায়।

এদিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, নিশি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তার সন্ধানে কাজ করছে। তবে মেয়েটি প্রায়ই ইমোতে তার মায়ের সাথে কথা বলায় তার সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি অপহরণের ঘটনা নাও হতে পারে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft