বৃহস্পতিবার ২১ মে ২০২৬
ঝালকাঠিতে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ১৪১)
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে সমাপ্তী আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেলদাখান গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সমাপ্তী আক্তার স্থানীয় ‘কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের’ সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে বেলদাখান গ্রামের জাকির হোসেনের মেয়ে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বিদ্যালয় থেকে বাসায় ফিরে গোসল ও দুপুরের খাবার শেষ করে সমাপ্তী। এরপর প্রাইভেট পড়তে যাওয়া নিয়ে তার মায়ের সঙ্গে সমাপ্তীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মা তাকে বকাঝকা করে অন্য ঘরে চলে গেলে সমাপ্তী নিজের শয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।" সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের খবর/কাওছার







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft