মঙ্গলবার ৫ মে ২০২৬
রায়পুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ২)
লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা হারুনুর রশিদ নয়ন (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নয়নের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। 

নয়নের পরিবারের সদস্যদের দাবি, সোমবার বিকেলে উপজেলার চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ নয়নকে আটক করে। তবে থানায় মামলা করতে গিয়ে গ্রেপ্তার হওয়ার দাবিটি নাকচ করে দিয়েছেন ওসি শাহীন মিয়া। 

তিনি বলেন, “নয়ন থানায় কোনো মামলা করতে আসেননি। তাকে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।”বর্তমানে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজকালের খবর/কাওছার









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft