বৃহস্পতিবার ২১ মে ২০২৬
সিরাজগঞ্জে আমিন-রেহানা দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৬৪)
সিরাজগঞ্জে 'চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে' এই শ্লোগানকে সামনে রেখে  আমিন ও রেহানা দম্পতির বিরুদ্ধে মাদক বন্ধের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। 

একাধিক মাদক মামলার আসামি আমিন সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের চকমিরাখোর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত তোজাম্মেল হকের ছেলে। ও তার স্ত্রী রেহানা হরিনা পিপুলবাড়িয়া গ্রামের মাদক কারবারি মৃত হারেজ আলীর মেয়ে।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চকমিরাখোর গ্রামে যুব সমাজের উদ্যোগে সিরাজগঞ্জ কাজিপুর আঞ্চলিক সড়কে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকার প্রায় ৫ শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এলাকাবাসীর অভিযোগ, আমিন ও রেহানা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের এই কর্মকাণ্ডের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা  বলেন- আমিন মাদক চুরি ও ছিনতাই এর সাথে সম্পৃক্ত রয়েছে। তার এই সকল কর্মকান্ডে এলাকাবাসি নাজেহাল। আমিনকে  মাদক কারবারি  বন্ধ করতে নিষেধ করেন এলাকার যুব সমাজ এবং  তার মাদক বিক্রির ঘটনায় এলাকাবাসি বৈঠকের ব্যবস্থা করেন। সে বৈঠকে হাজির না হলে গ্রামবাসি তার উঠলি বাড়ির ঘরে তালা দেয়। এতে আমিন ও রেহানা গ্রামবাসির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে থানায় অভিযোগ করে গ্রামবাসিকে পুলিশ দিয়ে হয়রানী করে আসছে। মাদক কারবারি থেকে বিরত থাকতে বলায় যদি হয়রানী হতে হয় এটা মেনে নেয়া যায় না বলে উল্লেখ করেন তারা। 

এছাড়াও অভিযুক্ত আমিন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত বলে দাবি করেন বক্তারা। 

এসময় এলাকাবাসী দ্রুত এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকা থেকে তাদের অপসারণের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তবজয রাখেন - ব্যবসায়ী আব্দুল মালেক,আশরাফুল ইসলাম, বাগবাটী ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজদার হোসেন ও ঠিকেদার শাহ আলম প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাগবাটি ইউপি সদস্যা মো. আব্দুল মমিন। ইউনিয়ন যুবদলের সভাপতি মো: হাশেম। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আশাদুল সুরুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft