বৃহস্পতিবার ২১ মে ২০২৬
শীর্ষ সন্ত্রাসী রাশেদুজ্জামান গ্রেপ্তারে এলাকায় স্বস্তি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৯৭)
চুয়াডাঙ্গার দর্শনা থানায় দীর্ঘদিন ধরে একাধিক গুরুতর মামলায় পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাশেদুজ্জামান তারজীত রাসেদ (২৭) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে।

মঙ্গলবার (০৫ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক চিরুনি অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দর্শনা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাসেদ দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর (বড় মসজিদ পাড়া) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, বিস্ফোরক, মারামারি, পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদান, গুরুতর আঘাত এবং বাড়িতে অগ্নিসংযোগসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘ সময় ধরে পলাতক থেকে এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই গ্রেপ্তার স্থানীয় পর্যায়ে মাদক ও সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধরনের ধাক্কা দেবে। ইতোমধ্যে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এদিকে, রাসেদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তার দাপটে সাধারণ মানুষ আতঙ্কে ছিল। এই অভিযানের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে বলে আশা করছেন তারা।

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানাতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft