বৃহস্পতিবার ২১ মে ২০২৬
টানা ২০ ঘণ্টার অভিযানে দশমিনায় ৪ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:৪৬ পিএম   (ভিজিট : ১৫২)
পটুয়াখালীর দশমিনা উপজেলা-এ টানা ২০ ঘণ্টার মাদকবিরোধী বিশেষ অভিযানে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (৩ মে) মধ্যরাত থেকে সোমবার (৪ মে) রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দশমিনা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষীপুর গ্রামের মৃত রাজ্জাক মৃধার ছেলে মো. ইসমাইল (৩৫), একই গ্রামের মকবুল সরদারের ছেলে মো. এনায়েত হোসেন (৩৫), বহরমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মো. ফোরকান হাওলাদারের ছেলে নিরব এবং একই এলাকার বজলু মৃধার ছেলে রুবেল মৃধা (৩০)।

থানা সূত্রে জানা যায়, রবিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল বহরমপুর ইউনিয়নের নব কাচারী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়।

পরদিন সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাছুয়াখালী বাজারের পূর্ব পাশে সড়কের ওপর ইয়াবা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি আতিকুল ইসলাম জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft