মঙ্গলবার ৫ মে ২০২৬
ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণালঙ্কার ছিনতাই
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ৫)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে ) ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোর আনুমানিক ৪টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড)  জালকুড়ি ওভারপাসের সামনে ৭ থেকে ৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত ডিবি পুলিশের পরিচয় দেয়। এ সময় তারা মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুল মালেকের (৪৬) গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে মারধর করে প্রায় সাড়ে আট ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়। 

এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সেকান্দার জানান, ভুক্তভোগী থানায় এসেছিলেন অভিযোগ করার জন্য। আমরা শুনেছি ঘটনা। তার অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft