কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে প্রায় ২ কেজি গাঁজাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।
সোমবার (৪ মে) দিবাগত রাত ১০টায় উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় তারু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকুতরা হলেন- শাহ আলম (২১) ও শুক্কুর আলী (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মাসুদ, এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া ও এএসআই কাজী সুলতানসহ একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা আগে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবার একই কার্যক্রমে যুক্ত করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
আজকালের খবর/বিএস