মঙ্গলবার ৫ মে ২০২৬
গাজীপুরে যুবদল নেতার পিতার ইন্তেকাল
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:০৫ পিএম   (ভিজিট : ১২)
গাজীপুর মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন (শামসু নামে পরিচিত) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৫ মে) বেলা ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমনের পিতা এবং সাবেক কাউন্সিলর মরহুমা খন্দকার নুরুন নাহারের স্বামী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এবং অসুস্থ ছিলেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর মুন্সীপাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft