শনিবার ২০ জুন ২০২৬
আকাশপথে ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি: লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মন্তব্য
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১:৩৭ পিএম   (ভিজিট : ১১২)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে নিহিত। তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগাতে সরকার অঙ্গীকারবদ্ধভাবে কাজ করছে।

শনিবার (২ মে) সকালে লালমনিরহাট বিমানবন্দরের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “সেদিন দূরে নয়, যেদিন আমাদের তরুণদের তৈরি বিমান আকাশে উড়বে। সেদিনও আসবে, যেদিন নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইট মহাশূন্যে যাবে। মহাকাশ গবেষণায় আমাদের মেধাবী প্রজন্ম নতুন সাফল্য অর্জন করবে।”

তিনি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মুস্তাফিজুর রহমান। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চারটি বিভাগে প্রায় ৬০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

এর আগে মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী ঘুরে দেখেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft