বুধবার ২৪ জুন ২০২৬
বিজিবি উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ১৩০)
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকার এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে চিলাহাটী, কেতকীবাড়ী ও কালীগঞ্জ সীমান্ত এলাকার বিভিন্ন এতিমখানার প্রায় ৪০ জন শিক্ষার্থীর হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজিউর রহমান (পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (এডি) মোঃ আব্দুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেতকীবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজিউর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণ নিশ্চিত করাও বিজিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সীমান্ত অঞ্চলে শিক্ষার বিস্তার এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এর মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা উপকৃত হবে। পাশাপাশি শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট এতিমখানার প্রধান শিক্ষক বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত অঞ্চলের অনেক এতিম  শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ থেকে বঞ্চিত হয়। বিজিবির এ সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।

এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft