বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
ইরান পরমাণু অস্ত্রের দিকে এগোচ্ছে এমন তথ্য নেই: মেদভেদেভ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৯৫)
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে, ইরান পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত অদূর ভবিষ্যতে শেষ হবে না।‌ মেদভেদেভ আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সংলাপ প্রমাণ করে যে, বর্তমান মার্কিন প্রশাসন বাস্তববাদী। ট্রাম্পের সঙ্গে মস্কোর সম্পর্ক বাস্তবমুখী এবং এটি ভালো।‌

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান বলেন, ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব রাশিয়ার সঙ্গে যুদ্ধের ভ্রান্ত ধারণায় ভুগছে। রাশিয়া ও ইউরোপের বর্তমান সম্পর্কের স্তর বিপর্যয়কর এবং আগের সম্পর্ক হারিয়ে যাওয়া দুঃখজনক।‌ মেদভেদেভ আরো বলেন, সংঘাত শেষ হলেও রাশিয়া ও ইউরোপের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের মাত্রা অত্যন্ত বেশি থাকবে।‌ তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক মহাপ্রলয় ঘটার সম্ভাবনা বাস্তব, যা অত্যন্ত দুঃখজনক।

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
শ্রীপুরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জেল-জরিমানা
বামনায় বজ্রপাতে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
তলিয়ে গেছে খালিয়াজুরী হাওড়ের বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক
নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামে বন্ডস্টাইনের বিস্তৃতি: হাতের মুঠোয় বিটিআরসি অনুমোদিত গাড়ির নিরাপত্তা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft