মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
যুদ্ধ নিয়ে আরো আলোচনার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র: ইরান
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৩১ পিএম   (ভিজিট : ১০৫)
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান “বিশ্বের সবচেয়ে বড় সুপারপাওয়ার বা পরাশক্তির (যুক্তরাষ্ট্র) বিরুদ্ধে দাঁড়িয়েছে”। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। ওয়াশিংটন এখনও তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি বলে দাবি করেন তিনি। আব্বাস আরাঘচি আরো বলেন, “এ কারণেই তারা আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ক্রেমলিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, এই যুদ্ধ ইরানের কাছে প্রমাণ করেছে “রাশিয়ার মতো অনেক ভালো বন্ধু এবং মিত্র রয়েছে।” আজ সোমবারই রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ
ইরানের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প
জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বিপন্ন নগরজীবন
ঝড়ে ক্ষতিগ্রস্ত জাহেরপুর মধ্যপাড়া মসজিদ মেরামতের জন্য এমপির কাছে আবেদন
আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft