বুধবার ২৪ জুন ২০২৬
লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ৩৩১)
“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল) লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহীন উদ্দিনের সভাপতিত্বে এবং লিগ্যাল এইড অফিসার দিলরুবা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উদ্বোধন ঘোষণা করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবি উল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আবদুল্লা আল মামুন, জেলা ও দায়রা জজ (ল্যান্ড সার্ভে), পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাও এবং জজ কোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিনামূল্যে সরকারি আইনি সেবার প্রতি দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের আস্থা বাড়ছে। তবে এ কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন বলেন, অসহায় ও দরিদ্র মানুষের আইনগত অধিকার রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর পরিধি আরও বাড়ানো গেলে প্রান্তিক মানুষ সহজেই বিনামূল্যে আইনি সেবা পাবে।

তিনি জেলায় লিগ্যাল এইড কার্যক্রম আরও বেগবান করতে প্যানেলভুক্ত আইনজীবীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft