শনিবার ২৫ এপ্রিল ২০২৬
গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার সমন্বয়ে একটি নতুন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:২৬ এএম   (ভিজিট : ১৩২)
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার সমন্বয়ে একটি নতুন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আজ শুক্রবার দ্য ডেইলি স্টার পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য মন্ত্রী বলেন, দেশের গণমাধ্যমের চ্যালেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের সব গণমাধ্যম দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, দ্য ডেইলি স্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের গণমাধ্যম জগতে একটি গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আক্রমণের পরও পত্রিকাটি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা তাদের দৃঢ়তা ও পেশাদারিত্বের প্রমাণ বহন করে।

মন্ত্রী দ্য ডেইলি স্টার পরিবারের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক পাঠককে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় জামায়াত এমপির ওপর হামলা, গাড়ি ভাঙচুর
মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহে উদ্বোধন করলেন জেলা প্রশাসক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft