শনিবার ২৫ এপ্রিল ২০২৬
কৃষকের সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:২৭ এএম   (ভিজিট : ১২৩)
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আজ শুক্রবার বিকালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার শুধু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষিঋণ মওকুফের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং কৃষকের সার্বিক উন্নয়ন নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচি যেন সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছায় এবং জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, কৃষকরা যদি প্রণোদনার যথাযথ সুবিধা পায় এবং উৎপাদন বৃদ্ধি করতে পারে, তাহলে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে পরিবার, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে অর্থনৈতিক স্বাবলম্বিতা তৈরি হবে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের কৃষি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

অনুষ্ঠানে ২০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৫ জন কৃষকের মাঝে মৌবক্স বিতরণ করা হয়।  

এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় জামায়াত এমপির ওপর হামলা, গাড়ি ভাঙচুর
মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহে উদ্বোধন করলেন জেলা প্রশাসক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft