শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ১৭১)
চলমান উপসাগরীয় সংঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান।

গতকাল মাস্কাটে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদি অংশ নেন।

বৈঠকে উভয় পক্ষ সংশ্লিষ্ট সব পক্ষকে সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইসাম বিন তারিককে কৃতজ্ঞতা জানান, যিনি সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

ড. রহমান ওমানে বসবাসরত ৭ লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর আতিথেয়তা ও অবদানের জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রীও ওমানের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশি নাগরিকদের ভূমিকার প্রশংসা করেন।

উভয় দেশ ওষুধ, খাদ্য, কৃষি এবং বন্দর লজিস্টিকসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা পারস্পরিক সুবিধাজনক সময়ে গ্রহণের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের সাঁড়াশি তৎপরতা
ফ্রাঙ্কফুর্টে বিশ্ব টেক্সটাইল মেশিনারিজ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর দাবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহে উদ্বোধন করলেন জেলা প্রশাসক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft