বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
‘সন্তান জন্ম দিতেই যুক্তরাষ্ট্রে আসে ভারতীয়রা’
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ৯৫)
এবার সরাসরি ভারত ও চীনকে নিশানা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজে কিছু না বলে শেয়ার দিলেন রেডিও সঞ্চালক মাইকেল সেভেজের একটি বিতর্কিত পোস্ট, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে। সেই চিঠিতে ভারত ও চীনকে বলা হয়েছে হেলহোল বা নরক।

মাইকেল সেভেজ তার চিঠিতে দাবি করেন, ভারত ও চীনের মতো দেশ থেকে মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসেন, যাতে সেই শিশু জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। পরে সেই শিশুর মাধ্যমে পুরো পরিবারকে নিয়ে আসার অভিযোগও তোলেন তিনি। এই পোস্ট শেয়ারের ঠিক একদিন আগে ট্রাম্প সিএনবিসিকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার নিয়ম নেই। তবে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই দাবিটি তথ্যগতভাবে সঠিক নয়। বাস্তবে বিশ্বের তিন ডজনেরও বেশি দেশে জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্বের বিধান রয়েছে। কানাডা, মেক্সিকো ছাড়াও দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশে এই আইন চালু আছে।

এই পোস্টকে ঘিরে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ভারত ও চীনে, তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারত যেখানে নানা কৌশলগত অংশীদারিত্বে যুক্ত, সেখানে এই ধরনের মন্তব্য দুই দেশের কূটনৈতিক মহলে অস্বস্তি বাড়িয়েছে।

মানবাধিকার কর্মীরা বললেন বিদ্বেষমূলক ও বর্ণবাদী

মানবাধিকার কর্মী এবং অভিবাসন বিশেষজ্ঞরা এই মন্তব্যকে বিদ্বেষমূলক ও বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন। তারা মনে করছেন, অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিতে গিয়ে ট্রাম্প এ ধরনের উসকানিমূলক প্রচারণায় সায় দিচ্ছেন।
সূত্র: এনডিটিভি

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে কয়েক হাজার জেলে পরিবার
ঢাকায়ও লোডশেডিং থাকবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
ভাওয়াল জাতীয় উদ্যানের গেটে রহস্যময় বর্জ্য: পরিবেশ সুরক্ষায় বাড়ছে শঙ্কা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft